সেপ্টেম্বর 21, 2026

ইরান অশ্রু ও ভালোবাসার সাথে আলী শামখানিকে বিদায় জানালো

Untitled_design_-_2026-03-15T114231.158_1200x630

ইরানিরা অশ্রু ও ভালোবাসার সাথে রাজনৈতিক উপদেষ্টা এবং প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনীর ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে বিদায় জানালো। রাজধানী তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (১৪ মার্চ) উত্তর তেহরানের ইমামজাদেহ সালেহ মাজারে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার পর মাজার প্রাঙ্গণে তার দাফন অনুষ্ঠিত হয়।
গত বছর ইরান-ইসরায়েল যুদ্ধের পর ৭০ বছর বয়সী প্রাক্তন বিপ্লবী গার্ড কমান্ডারকে স্বয়ং আয়াতুল্লাহ আলি খামেনেই প্রতিরক্ষা কাউন্সিলের সচিব নিয়োগ করেছিলেন। সেই সময়, তেহরানে আরেকটি ভয়াবহ হামলায় অলৌকিকভাবে বেঁচে যান শামখানি। এরপর তিনি ইসরায়েলকে চ্যালেঞ্জ করেন। ২৮ ফেব্রুয়ারি, তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে সর্বোচ্চ নেতার সাথে শামখানি নিহত হন।

Description of image