লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি ব্যারাকে ৪৭টি রকেট হামলার দাবি

Untitled_design_-_2026-03-15T104648.888_1200x630

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা আভিভিম ব্যারাকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালিয়েছে, কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
গতকাল শনিবার (১৪ মার্চ) বিভিন্ন ইসরায়েলি অবস্থানে ৪৭টি হামলা চালানোর দাবি করার পর এই ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
তবে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ভোরের দিকে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। জরুরি পরিষেবা অনুসারে, ক্ষেপণাস্ত্রগুলি মধ্য ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল।

Description of image