জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন

Untitled_design_-_2026-03-15T093729.674_1200x630

মোটরসাইকেল না কিনে দেওয়ায় জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন। গতকাল শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার পুনাট ইউনিয়নের বাফলগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ছেলে গোলাপ হোসেন আলু বিক্রির টাকা দিয়ে বাবা আক্কাস আলীকে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে। বাবা মোটরসাইকেল কিনতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে বাবা আক্কাস আলীকে বটি লাঠি ও কাঠের বাটাম দিয়ে আঘাত করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মা ও বোন তাকে থামাতে এলে ছেলে গোলাপ হোসেনও তাদের উপর হামলা চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে অভিযুক্ত ছেলে গোলাপ হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি।

Description of image