ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছিনতাইয়ের অভিযোগে মামলা
মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছিনতাইয়ের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বাদী এবং নয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এর আগে, গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে, মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের ইউএনওর কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তার সহযোগীরা সেখানে উপস্থিত হন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে তারা পরীক্ষকদের কাছ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছিনতাই করে চলে যান। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

