ঈদের সময় কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে: ডিএমপি কমিশনার

Untitled_design_-_2026-03-14T140812.985_1200x630

ঈদের সময় কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে। রাস্তায় যাতে কোনও বেহাল বাস চলাচল না করে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার। আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সাথে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদের সময় টার্মিনালসহ মহানগরীতে বিপুল সংখ্যক ডিবি, সোয়াট এবং অন্যান্য ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনও অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।
একই সাথে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া হলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। এদিকে, বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে বাস মালিক-শ্রমিকসহ সকলেই একযোগে কাজ করছেন।

Description of image