বিশ্বকাপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

Untitled_design_-_2026-03-14T135946.350_1200x630

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে গোপন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যঙ্গাত্মকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিম এশিয়ার দেশটিও। ইরানের জাতীয় ফুটবল দল বলেছে যে, কেউ তাদের বিশ্বকাপ থেকে বের করে দিতে পারবে না। ইরানের ফুটবলাররা আমেরিকাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের উপর সামরিক আক্রমণ চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানও একইভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। এরই মধ্যে, বৃহস্পতিবার ট্রাম্প ইরানের ফুটবলারদের কাছে গোপন সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমার মনে হয় না এই পরিস্থিতিতে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসা উচিত।’ ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশগুলির মধ্যে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য দুটি দেশ হলো কানাডা এবং মেক্সিকো।
ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে ইরান। ফুটবল দলের ফেসবুক অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়।’

Description of image