নাটোরে দুটি ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত

Untitled_design_-_2026-03-14T110926.993_1200x630

নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত। ঘটনায় দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার জামাল সরদার বাগেরহাটের দৈবঙ্গাহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পাবনা ও খুলনাগামী আলু ও সুপারি বোঝাই দুটি ট্রাক ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। ফলে খুলনাগামী ট্রাকটি উল্টে যায়, ঘটনাস্থলেই হেলপার জামাল সরদার নিহত হন। ঘটনায় চালকসহ আরও দুজন আহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। পাশাপাশি ট্রাক দুটি জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Description of image