স্পেন ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার

Untitled_design_-_2026-03-12T105856.058_1200x630

ইরানের সাথে যুদ্ধের কারণে স্পেন ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে ইসরায়েলে রাষ্ট্রদূতের পদ বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেল আবিবে স্পেনের দূতাবাস পরিচালনা করবেন একজন চার্জ ডি’অ্যাফেয়ার্স। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে।
গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার। মাদ্রিদ-তেল আবিব কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। গত বছর, স্পেন ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার এবং গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

Description of image