ট্রাম্প হরমুজ প্রণালী দখলের কথা ভাবছেন

Untitled_design_-_2026-03-10T113809.071_1200x630

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দখলের কথা ভাবছেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এর আগে, গত রবিবার (৮ মার্চ) ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ এবং তাদের মিত্র ও সমর্থকদের হরমুজ প্রণালীর আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তবে, এর বাইরের দেশগুলির জাহাজ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র নয় এমন দেশগুলির জাহাজের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনও বাধা নেই। ট্রাম্প বলেছেন যে, হরমুজ প্রণালী বর্তমানে উন্মুক্ত। তবে, হোয়াইট হাউস এটি দখলের কথা ভাবছে।

Description of image