সেপ্টেম্বর 21, 2026

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী তেল, টানা তিন দিন দাম বৃদ্ধি

Untitled_design_-_2026-03-03T121625.527_1200x630

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা তেল সরবরাহের জন্য ঝুঁকি তৈরি করেছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে ৮২.৩৭ ডলারে পৌঁছেছে, যা গত বছরের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। তবে, পরে তা সামান্য কমে ৭৯ ডলারের মধ্যে স্থির হয়। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ব্যারেল প্রতি ৭২.৪০ ডলারে পৌঁছেছে, যা আগের সেশনের তুলনায় ৬.৩ শতাংশ বেশি।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেছেন, “এখনও উত্তেজনা কমার কোনও আশা নেই। হরমুজ প্রণালী কার্যত বন্ধ এবং ইরান যদি এই অঞ্চলে অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে থাকে, তাহলে তেলের দাম আরও বাড়তে পারে।” বিশ্লেষকরা বলছেন যে, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা যত দীর্ঘস্থায়ী হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম তত বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Description of image