লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে

Untitled_design_-_2026-03-03T103655.948_1200x630

সরকার জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ১৫৪ জন। এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বোমা হামলায় ২৮,৫০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Description of image

সূত্র: আল জাজিরা