লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নিহত

Untitled_design_-_2026-03-02T123359.829_1200x630

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আরও ১৪৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার (২ মার্চ) এই তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে।
লেবাননের রাজধানী বৈরুত সহ দেশের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা “লেবানন জুড়ে” গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনও হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার তীব্র ও শক্তিশালী জবাব দেওয়া হবে।”
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলি নির্বিচারে এলাকায় বোমাবর্ষণ করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি শহর হাইফায় একটি সামরিক ঘাঁটিতে হামলার দায় এর আগে হিজবুল্লাহ স্বীকার করেছিল।

Description of image