ফেব্রুয়ারি 27, 2026

পাকিস্তানে সশস্ত্র হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত

Untitled_design_-_2026-02-26T120057.253_1200x630

পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার বুলেদা তহসিলের মিনাজ এলাকায় সশস্ত্র হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। সামা টিভির খবরে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে যে, দুর্বৃত্তরা একটি বাড়িতে গুলি চালায় এবং মর্টার শেল ছোড়ে। হামলার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। নিহতদের নাম মুসলিম, মোল্লা ইউসুফ, ফজিলা, গুল নাজ, চেঞ্জেজ এবং জহরা। আব্দুল গাফফার এবং তার দুই মেয়ে সারা ও আয়েশা আহত হয়েছেন।
নিহতদের মৃতদেহ এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে যে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ন্যায়বিচারের দাবি উঠেছে।

Description of image