ফেব্রুয়ারি 15, 2026

তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Untitled_design_-_2026-02-14T121816.806_1200x630

ভারতের তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ রেডিয়েটর বিস্ফোরণ ঘটেছে। দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের যাদাদ্রি ভুবনগিরিতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ল্যাবরেটরির নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

Description of image