ফেব্রুয়ারি 15, 2026

টাঙ্গাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

Untitled_design_-_2026-02-14T121159.368_1200x630

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের বটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের ছোটোকালিবাড়ি এলাকার স্বাধীন (২২) এবং ফাহিম (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্বাধীন ও ফাহিম নামে দুই বন্ধু মোটরসাইকেলে করে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। বটতলা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা খায় এবং গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুটি মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Description of image