নির্বাচনে সবচেয়ে ধনী ১০ প্রার্থী
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরাসরি মাঠে প্রচারণার পর্যায়ে ভোটের মতো পরিবেশ নিশ্চিত করতে এবং প্রার্থীদের স্বতন্ত্র পরিচয় ও সমর্থন স্পষ্টভাবে তুলে ধরতে কাজ করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৯৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়েছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর বিশ্লেষণে দেখা গেছে, শতকোটি টাকার বেশি সম্পদের মালিক প্রার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য। স্থাবর ও অস্থাবর সম্পদের হালনাগাদ বাজারমূল্য বিবেচনায় এবারের নির্বাচনে মোট ৮৯১ জন প্রার্থী কোটিপতি।
টিআইবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আসন্ন ভোটের লড়াইয়ে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সম্পদের দিক থেকে সবচেয়ে ক্ষমতাশালী শীর্ষ ১০ প্রার্থীর পরিচয় তুলে ধরা হলো।

০১। আব্দুল আউয়াল মিন্টু – ফেনী-৩, বিএনপি (≈ ৳৬০৭ কোটি)
০২। আসলাম চৌধুরী – চট্টগ্রাম-৪, বিএনপি (≈ ৳৪৭৪ কোটি)
০৩। ফখর উদ্দিন আহমেদ – ময়মনসিংহ-১১, বিএনপি (≈ ৳২৯৯ কোটি)
০৪। জাকারিয়া তাহের – কুমিল্লা-৮, বিএনপি (≈ ৳২৯২ কোটি)
০৫। সালাউদ্দিন আলমগীর – টাঙ্গাইল-৮, স্বতন্ত্র (≈ ৳২৮৩ কোটি)
০৬। এম এ এইচ সেলিম – স্বতন্ত্র (≈ ৳২৬২ কোটি)
০৭। মো. জালাল উদ্দীন – চাঁদপুর-২, বিএনপি (≈ ৳২৪৯ কোটি)
০৮। গোলাম মোহাম্মদ সিরাজ – বগুড়া-৫, বিএনপি (≈ ৳২০৪ কোটি)
০৯। মো. ফজলুল আজিম – নোয়াখালী-৬, স্বতন্ত্র (≈ ৳১৯০ কোটি)
১০। মো. শফিকুর রহমান – শরীয়তপুর-২, বিএনপি (≈ ৳১৮৫ কোটি)
