নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ৬ জন আহত
ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্র-শিবিরের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।
স্থানীয়রা জানিয়েছেন, জামায়াত-ইসলামী ও ছাত্র-শিবিরের নেতাকর্মীরা মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। দৌলতখান থানার ওসি মো. সাইফুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী এবং কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

