সেপ্টেম্বর 22, 2026

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ জন নিহত

Untitled_design_-_2025-11-25T112237.568_1200x630

পাকিস্তান মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে নয়জন শিশু। আফগান কর্তৃপক্ষ দাবি করেছে যে, দক্ষিণ-পূর্ব প্রদেশের খোস্তের একটি বাড়িতে মধ্যরাতে বোমা হামলা চালানো হয়েছে।
এছাড়াও, পৃথক হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। আজ তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে, মধ্যরাতে খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় এই হামলা চালানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, “পাকিস্তানি আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।” তিনি আরও দাবি করেছেন, “হামলায় ৯ শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) এবং একজন মহিলা নিহত হয়েছে।”
মুজাহিদ বলেছেন যে, এর পাশাপাশি উত্তর-পূর্ব প্রদেশ কুনার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকাতে আরও বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। সেখানে কমপক্ষে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

Description of image