মালয়েশিয়া-থাইল্যান্ড সমুদ্র সীমান্তে বাংলাদেশিসহ ৯০ জন অভিবাসী বহনকারী নৌকা ডুবে গেছে

Untitled_design_-_2025-11-09T172803.326_1200x630

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের জলে ডুবে গেছে। নৌকাটিতে বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থীসহ মোট ৯০ জন যাত্রী ছিলেন।
আজ রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে যে, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও, সাগরে মিয়ানমারের এক নারীর মৃতদেহ পাওয়া গেছে।
কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ বলেন, অভিবাসীদের দলে প্রায় ৩০০ জন ছিল। প্রথমে সবাইকে একটি বড় জাহাজে নিয়ে যাওয়া হয়, তারপর পাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয় – প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন ছিল।
তিনি আরও বলেন, একটি নৌকা ডুবে গেছে, তবে অন্য দুটি নৌকার অবস্থান এখনও অজানা। উদ্ধারকৃত ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিক। পুলিশ কর্মকর্তা আদজিল আরও জানান, অভিবাসীরা প্রায় এক মাস আগে রওনা হয়েছিল এবং প্রত্যেকে প্রায় ৩.৫ লক্ষ টাকা দিয়েছিল। তিনি আরও জানান, নিখোঁজদের খুঁজে বের করতে এবং বাকি দুটি নৌকা শনাক্ত করতে উদ্ধার অভিযান শুরু করা হবে।
সূত্র: মালয়মেইল

Description of image