আজ বুসানে ট্রাম্প-শি বৈঠক

Untitled design - 2025-10-30T120222.645

দীর্ঘ ছয় বছর পর, বিশ্বের দুই পরাশক্তির রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং আজ বৈঠকে বসতে চলেছেন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপতিরা বৈঠক করবেন। এর আগে, দুই নেতা সর্বশেষ ২০১৯ সালে দেখা করেছিলেন।
এবার আলোচনার আলোচ্যসূচির মধ্যে রয়েছে শুল্ক, বিরল খনিজ, মাদক চোরাচালান এবং কৃষি বিষয়। সভার মাধ্যমে দুই বৃহত্তম অর্থনীতির দেশ শুল্ক যুদ্ধ ইস্যুতে একরকম চুক্তিতে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিংয়ের সাহায্য চাইতে পারে বলেও মনে করা হচ্ছে।

Description of image