পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

Untitled design - 2025-09-20T113154.670

আরেকটি ইউরোপীয় দেশ পর্তুগাল, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অনানুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করা হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পর্তুগিজ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যদের সাথে দেখা করেছেন।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে একের পর এক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলি এই তালিকায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Description of image