২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

Untitled design - 2025-08-21T173014.773

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, এই সময়ে আরও ৩১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। মৃত ৫ জনের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ। এ নিয়ে এ বছর এ পর্যন্ত এডিস মশাবাহিত রোগে ১১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৪৬ জন নারী। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন সিটির হাসপাতালে ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুর কারণে মোট ২৭,৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Description of image