নারায়ণগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ, পরিবারের ৯ সদস্য দগ্ধ

Untitled design - 2025-08-23T110740.726

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরঝিল মুড়ির কারখানা এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) এবং আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) এবং ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুন (৬০)ও দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, দুই বোন আসমা ও সালমা তাদের স্বামী ও সন্তানদের নিয়ে একটি ভাড়া ঘরে থাকতেন। ভোর সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রেফ্রিজারেটরের কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করতে যান।

Description of image