ড.ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোগান

Untitled design (4)

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য  ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

Description of image

গতকাল মঙ্গলবার ফোন করে ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি।

ফোন কলে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় মূল্যবান প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।

তিনি বলেন, “তুরকি বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা প্রদান করবে।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোগান উচ্চ-পর্যায়ের জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য।

তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধান খাতে, বিশেষ করে উৎপাদন খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি।

প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তিনি শিগগিরই বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবেন।

প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণও করেন।