ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরেক যুবকের মৃত্যু

Untitled design

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে।

Description of image

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি রাজধানীর একটি আড়তে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। বর্তমানে তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

মো: হাসানের বাবা কবির বলেন, “আমার ছেলে যাত্রাবাড়ীতে একটি আড়তে কাজ করত। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার

তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।