সেপ্টেম্বর 24, 2026

রাজাকারের বংশধরদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চের সমাবেশ

Untitled design (7)

রাজাকারের বংশধরদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ। আজ সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এ কর্মসূচি পালন করবেন।

Description of image

মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটার বিরুদ্ধে বিক্ষোভের পর এ ঘোষণা আসে। এ কর্মসূচি সফল করতে মুক্তিযুদ্ধের সব সমর্থককে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংবিধান অনুযায়ী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, জেলা কোটা ও উপজাতি কোটা পুনর্বহাল করা যৌক্তিক বলে মনে করে সংগঠনটি।

উল্লেখ্য, গতকাল রাতে রাজধানী ঢাকার শাহবাগে ছাত্রলীগের নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বিক্ষোভ করেছে।