সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান

Untitled design (3)

সৌদি আরবের মক্কায় একটি নতুন স্বর্ণের খনির সন্ধান পেয়েছে সৌদি আরবের মাইনিং কোম্পানি । দেশটির খনি পরিচালনাকারী কোম্পানি মাদেন বৃহস্পতিবার জানিয়েছে তারা বেশ কয়েকটি স্থানে স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে।

Description of image

প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার সৌদি আরবের মাইনিং কোম্পানি ঘোষণা করেছে যে সৌদি আরবের মক্কা অঞ্চলের বেশ কয়েকটি স্থানে নতুন স্বর্ণের খনি পাওয়া গেছে। নতুন খনিটি কোম্পানির বিদ্যমান মানসুরা মাসরাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত।

সৌদি আরবের মাইনিং কোম্পানি ২০২২ সালে স্বর্ণের খনির সন্ধানে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান শুরু করে। এই অনুসন্ধান অভিযানে তারা প্রথমবারের মতো স্বর্ণের মজুদ আবিষ্কার করতে সক্ষম হয়। খনির কোম্পানি এক বিবৃতিতে বলেছে, সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চমানের স্বর্ণের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়।

বর্তমানে, জরিপের ফলাফলের আলোকে, সংস্থাটি ২০২৪ সালে মানসুরা মাসরাহ এলাকার চারপাশে ব্যাপক খনন করার পরিকল্পনা করেছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে বলেছেন যে তারা স্বর্ণ ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।