২৯ ডিসেম্বর নয়, ৩ জানুয়ারি থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

Untitled design (2)

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩ জানুয়ারি থেকে মাঠে নামবে সশস্ত্র বাহিনী এবং থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত।

Description of image

রোববার (২৪ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে সশস্ত্র বাহিনী নিয়োগের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

চিঠিতে বলা হয়, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য। বাংলাদেশ ৩ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত (ভ্রমণের সময়কাল ব্যতীত)। সশস্ত্র বাহিনীতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ১৮ ডিসেম্বর ইসি জানিয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল ও মনোনয়ন বাতিলের আবেদন নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহার ছিল ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর।

ইতোমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ই জানুয়ারি ২০২৪ তারিখে।