২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

Untitled design - 2026-07-27T161257.154

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশজুড়ে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,১৩৭ জন। আজ রবিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হলেও, কোনো শিশুর মৃত্যু হামে নিশ্চিত বলে নিশ্চিত করা হয়নি। এই সরকারি সংস্থার তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ৭৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এবং ৯৬ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। মোট মৃতের সংখ্যা ৮৪৪। এর আগে, শনিবার ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৩ শিশুর মৃত্যু হয় এবং এই সময়ে নতুন করে ৮৭২ জন সংক্রমিত হন।

Description of image