হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Untitled design - 2026-07-27T161257.154

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ৮৩৫-এ পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১,০৫ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৯ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৯৬ জন হামে মারা গেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩৫ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া, এই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে।
এর ফলে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১,২৭,৪১০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১৫,৮৭৪ জন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১,১০,১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৬,০৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Description of image