আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জন নিহত

Untitled design (52)

আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২৯ জুলাই)। সিনহুয়া এ খবর জানিয়েছে। স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
সান হুয়ানে প্রশিক্ষণ শেষে লা রিওহা প্রদেশে দাবানল মোকাবিলার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে বের করতে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়।
সান হুয়ানের গভর্নর জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সাতজনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক প্রতিরক্ষা পরিচালক, দমকল বাহিনীর প্রধান এবং পুলিশের উপপ্রধান রয়েছেন। এদিকে, পুলিশ হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

Description of image