সেপ্টেম্বর 13, 2026

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৩৪ জন

Untitled design (17)

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এই রোগে মোট মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন করে মোট ৩ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। অন্যদিকে, এই সময়ে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী (১৩১ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Description of image