মার্কিন হামলায় ইরানের বুশেহর বিমানবন্দর অকার্যকর

Untitled design (14)

ইরানি সরকারের মুখপাত্র ফাতেমেহ মাহাজেরানি বলেছেন, সাম্প্রতিক মার্কিন সামরিক হামলায় দক্ষিণ-পশ্চিম ইরানের বুশেহর বিমানবন্দরটি সম্পূর্ণ অকার্যকর ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। তিনি বলেন, বিমানবন্দরটি পুনরায় চালু করতে হলে এটিকে একেবারে গোড়া থেকে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা জনসেবার জন্য কেনা, সম্প্রতি সংস্কার করা একটি বিমানের ধ্বংসাবশেষ দেখেছি, যেটি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে। বিমানটির কেবল একটি ছোট অংশ অবশিষ্ট রয়েছে। ফাতেমেহ মাহাজেরানি আরও বলেন, বিমানবন্দর চত্বরে অবস্থিত বুশেহর আবহাওয়া কেন্দ্রটিও মার্কিন হামলায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যেটি পুরোপুরি বেসামরিক কাজে ব্যবহৃত হতো।

Description of image