সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া

Untitled design (3)

সৌদি আরবের জ্বালানি ও তেল অবকাঠামোকে লক্ষ্য করে চালানো ব্যর্থ ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরাক-ভিত্তিক এবং ইরান-সমর্থিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। দামেস্ক এই হামলাকে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার চরম লঙ্ঘন এবং সমগ্র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় রিয়াদের নেওয়া যেকোনো পদক্ষেপকে সিরিয়া পূর্ণ সমর্থন ও সংহতি জানায়। একই সাথে, সিরীয় সরকার আন্তর্জাতিক নীতি অনুসারে বিশ্বের যেকোনো রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

Description of image