১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

Untitled design - 2026-07-27T162410.015

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশিত হবে। আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট দেশব্যাপী একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহ ও দেখার নিয়মাবলী পরবর্তীতে একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে।
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসি ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় তা স্থগিত করা হয়। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল। এদের মধ্যে ৯ লক্ষ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লক্ষ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। এছাড়াও, পরীক্ষায় নকল বা জালিয়াতির অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Description of image