সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে রেহাই দেওয়া হবে না বলে ইরানের হুঁশিয়ারি

Untitled design - 2026-07-27T115621.814

ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, কাসপিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে রেহাই দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে এই ঘোষণা দেন।
আরাঘচি বলেন, ইউক্রেনের এই হামলা জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তেহরানের অভিযোগ, মধ্যপ্রাচ্যের সংঘাতে ইউরোপকে জড়ানোর জন্য ইসরায়েলের নির্দেশে ইউক্রেন এই হামলা চালিয়েছে। অন্যদিকে, ইউক্রেন দাবি করেছে যে তারা রুশ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। জাহাজগুলো সামরিক সরঞ্জাম বহন করছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে রাশিয়া ইরানকে সাহায্য করছে।
প্রসঙ্গত, রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। কিয়েভ ও তার মিত্ররা ইউক্রেনের যুদ্ধে ইরানে তৈরি ড্রোন ব্যবহারের জন্য তাদের অভিযুক্ত করে আসছে।

Description of image