রাজবাড়ীতে ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার

Untitled design - 2026-07-26T172237.969

জিআরপি পুলিশ রাজবাড়ীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আজ, রবিবার (২৬ জুলাই), সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-রাজশাহী রেলপথে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা এক যাত্রী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কালিকাপুর রেলওয়ে ব্রিজের সাথে ধাক্কা খান। ট্রেনের ছাদেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, ট্রেনের ছাদে যাতায়াতের বিষয়ে রেলওয়ে পুলিশ সতর্ক। তারপরেও কিছু লোক জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। আমরা সবসময় স্টেশন থেকেই তাদের ট্রেনের ছাদ থেকে নামিয়ে আনি। সকলের সতর্ক থাকা উচিত।

Description of image