লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Untitled design - 2026-07-26T171637.329

আজ রবিবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় জান্নাত আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জান্নাত (৬) আবিরনগর এলাকার একটি ফার্ম হাউসের বাসিন্দা নূর হোসেন নুরুর মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, জান্নাত সকালে স্কুলে না গিয়ে বাড়ির উঠোনে খেলছিল। এক পর্যায়ে সে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খুঁজতে শুরু করেন। পরে, দুপুর সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে জান্নাতের মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী জামাল উদ্দিন বলেন, “মেয়েটি খুব শান্ত ছিল। তাদের বাড়ির পাশের পুকুরটি শ্যাওলায় ঢাকা।” সবার অলক্ষ্যে সে পুকুরে পড়ে ডুবে মারা যায়।’ লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। আমি শুনেছি, সে অনেকক্ষণ ধরে পানিতে ডুবে ছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।’

Description of image