মার্কিন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা বন্ধ করেছে

Untitled design (86)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং অ্যাক্সিওস সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে, একটানা ১৩ দিনের হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্র বিপজ্জনকভাবে নিঃশেষ হয়ে যেতে পারে। সেই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করতে চায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২৪ জুলাই) তার শীর্ষ উপদেষ্টা এবং জ্যেষ্ঠ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, এই সিদ্ধান্তটি কেবল একটি সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদী হামলা স্থগিতাদেশ, তা এখনও স্পষ্ট নয়। তবে, যুক্তরাষ্ট্র আপাতত ইরানের ওপর হামলা চালাচ্ছে না।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সুযোগ তৈরি করছে। অন্যদিকে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এটিকে একটি সাফল্য হিসেবেই বিবেচনা করছে। তবে, সূত্রগুলো দাবি করছে যে, প্রয়োজনে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনা প্রস্তুত করছে।

Description of image