দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংক কৃতি শিক্ষার্থী সম্মাননা পেলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষার্থী ও পিএইচপি ফ্যামিলির অন্যতম সদস্য নুমায়ের মিজান আমির

Untitled design (83)

দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংক কৃতি শিক্ষার্থী সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী নুমায়ের মিজান আমির। ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের ২৫তম দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে তার হাতে সম্মমনা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবারের সম্মামনা অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-র সিইও ফয়সাল রহমান, বাংলাদেশে আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Description of image


গতকাল সকালে পবিত্র ধর্মগ্রন্থগুলো পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেল এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন, বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং এ-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এখানে যারা আছেন তাদের সকলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি আশা করি আপনাদের অর্জন হবে বিশ্বব্যাপী। আপনারা দেশের নাম অনেক উজ্জ্বল করবেন। বক্তব্য শেষে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস তুলে দেন।
ডেইল স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, প্রিয় শিক্ষার্থীরা আপনারা পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনাদের নিজের দেশকে এগিয়ে নিতে হবে। আপনাদের মাধ্যমে বাংলাদেশ অনেক উচ্চতায় পৌঁছে যাবে। বর্তমানে প্রযুক্তির কল্যাণে আপনারা চাইলে দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করতে পারবেন। আমরা ২৫ বছর ধরে এই পুরষ্কারের আয়োজন করে আসছি এবং এর মধ্যে আমি এমন অনেক ব্যক্তিত্বকে দেখেছি যারা এখন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের জন্য, পরিবারের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করছেন। সব সময় মনে রাখবেন দেশ আপনাকে চায়। তিনি আরও বলেন, আপনার বাবা-মা, স্কুল এবং এই দেশ আপনাকে গড়ে তুলেছে। তারা আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং আরও উঁচুতে নিয়ে যাবে। তাই আপনি যখন একজন বিশ্ব নাগরিক হবেন তখন দেশকে ভুলে যাবেন না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান নুমায়ের মিজান আমিরের দাদা আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও পিতা আমির হোসেন সোহেল কৃতি শিক্ষার্থী নুমায়ের মিজান আমির বলেন, আজকে এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমি আবেগ আপ্লুত। আমি বড় হয়ে দেশের জন্য কাজ করতে চাই। দেশের সেবায় নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমাদের পিএইচপি ফ্যামিলিকে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের বাবা-মা, পরিবার, শিক্ষক, বন্ধু এবং বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন।