আজ বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন

Untitled design (79)

নব-বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই বঙ্গভবনে অবস্থান করছেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একটি বিদায়ী বৈঠকও করেছেন। আজ রবিবার (২৬ জুলাই) তাঁর বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
মূলত, মো. সাহাবুদ্দিন তাঁর মেয়াদ শেষ হওয়ার প্রায় আড়াই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, পদটি শূন্য থাকায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে – নব-বিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন? জানা গেছে, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে তাঁর ফ্ল্যাটে যাবেন। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও হাফিজ উদ্দিন আহমেদ স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই থাকছেন। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পিজিআর-এসএসএফ এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও তিনি বাসভবনে থাকবেন, তবে বঙ্গভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

Description of image