যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ১ জন আটক

Untitled design (29)

যশোর শহরে দুষ্কৃতিকারীদের হাতে এক যুবক কুপিয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২২ জুলাই) রাতে শহরের বারান্দাইপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য ও পুরনো শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা শরিফুল ইসলাম জিতুকে কুপিয়ে গুরুতর আহত করে। ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহত শরিফুল ইসলাম জিতুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Description of image