জামায়াত সাংসদ গাজী নজরুলের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

Untitled design - 2026-07-21T152229.429

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ অংশ) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেলের সহযোগী প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ প্রথমে দাবি করে যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে, পরে একই জায়গা থেকে আরও ভিডিও সামনে আসার পর দলটির স্থানীয় নেতারা দাবি করেন যে ভিডিওতে থাকা তরুণীটি সাংসদের দ্বিতীয় স্ত্রী।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা জামায়াতের সম্পাদক এবং মিডিয়া বিভাগের ইনচার্জ মাওলানা আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। সাংসদ আমাদের জানিয়েছেন যে, ভিডিওতে দেখা ব্যক্তিটি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতে এই বিয়ে হয়েছিল।
গতকাল সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে থাকতে দেখা গেছে। ফুটেজের বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং কখনও কখনও ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ হতে দেখা যায়।
মাওলানা আজিজুর রহমান আরও বলেন, কীভাবে এবং কার মাধ্যমে ভিডিওটি ছড়িয়েছে, তা আমরা তদন্ত করছি। দ্বিতীয় বিয়েটি কবে হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ের নির্দিষ্ট তারিখ আমার জানা নেই। তবে আমরা জানতে পেরেছি যে, বিয়েটি কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে।
ভিডিওতে দেখা তরুণীটিকে কম বয়সী মনে হওয়ায় বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। প্রতিবেদকের পাওয়া একটি বায়োডাটা অনুযায়ী, সেখানে উল্লিখিত জন্মতারিখ অনুসারে তার বর্তমান বয়স প্রায় ১৮ বছর ২ মাস।
ওই বায়োডাটায় তরুণীটি নিজেকে অবিবাহিত বলে উল্লেখ করেছেন। আরও উল্লেখ করা হয়েছে যে, তিনি ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাঁর মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Description of image