সমাজবাদী পার্টির নেতার দাবি, সাদা পোশাকের পুলিশ ছাত্রদের মারধর করছে

Untitled design - 2026-07-21T151601.765

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন যে, ভারতের দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী ছাত্রদের সাদা পোশাক পরা কিছু পুলিশ মারধর করেছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী,
গতকাল সোমবার (২০ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবিতে সমবেত হন। বিক্ষোভকারী ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮০ জন আহত হন।
আজ মঙ্গলবার (২১ জুলাই), তিনি বলেন, “স্বাধীনতার পর কোনো সরকার যে জনগণের সঙ্গে এমন আচরণ করবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ঠিক যেমন হিটলার তার নিজস্ব ব্যক্তিগত সেনাবাহিনী গঠন করেছিলেন, তেমনই গতকাল আমরা দেখলাম সাদা পোশাক পরা অনেক লোক বিক্ষোভকারীদের মারধর করছে।”
অখিলেশ যাদব আরও অভিযোগ করেন যে বিজেপি সরকার তার মন্ত্রীদের পদত্যাগে বাধ্য করতে পারছে না। তিনি দাবি করেছেন, “সরকার জানে যে মন্ত্রীদের পদত্যাগে চাপ দিলে তারা এই সরকারের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দিতে পারে।” গতকাল সংসদের দিকে মিছিল করার চেষ্টাকারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। এটি ছিল প্রায় পাঁচ বছরের মধ্যে দিল্লির অন্যতম বৃহত্তম সড়ক বিক্ষোভ।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে ১৭৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১৮ জন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের একটি অংশ “অবাধ্য ও সহিংস আচরণ” করেছিল। একই সাথে, তারা জানায় যে প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন। অন্যদিকে, আন্দোলনের আয়োজকরা পুলিশের “অতিরিক্ত বলপ্রয়োগের” নিন্দা করেছেন এবং দাবি করেছেন যে শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন।
সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এএফপিকে বলেন, “ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি লজ্জাজনক দিন। সাধারণ ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য প্রতিবাদ করতে এসে দিল্লি পুলিশের হাতে নির্মমভাবে মার খেয়েছে।” তিনি আরও বলেন যে, সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক হওয়া সত্ত্বেও সরকার এখনও তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেয়নি।
উল্লেখ্য যে, প্রশ্নপত্র ফাঁসের কারণে সম্প্রতি বাতিল হওয়া ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সামিনেশন (NEET) কড়া নিরাপত্তার মধ্যে পুনরায় অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর আগে, প্রায় ২০ লক্ষ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর অনলাইন মূল্যায়ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা দেশজুড়ে অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছিল।

Description of image