২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭২ জন

Untitled design - 2026-07-20T155140.140

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে চার জন এবং রংপুর বিভাগে ছয় জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০,৮৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬০.৯ শতাংশ পুরুষ এবং ৩৯.১ শতাংশ নারী। ৯,৭৮৬ জন ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে, এ বছর ডেঙ্গু জ্বরে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে।

Description of image