মংলায় ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

Untitled design - 2026-07-19T152355.479

মংলায় ডেঙ্গু জ্বরে ইফা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল শনিবার বিকেলে ডেঙ্গুর উপসর্গ নিয়ে তাকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ইফা আক্তার মংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।
মংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন জানান, রবিবার সকালে আরও তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে গত ২৪ ঘণ্টায় মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।

Description of image