২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জন

Untitled design - 2026-07-16T175938.108

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। একই সময়ে আরও ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, এই সময়ে ঢাকা বিভাগেই সর্বোচ্চ সংখ্যক (৯৫) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১৭ জন)। এছাড়া, উল্লিখিত সময়ে ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।

Description of image