ইব্রাহিম জুলফিকারি: হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

Untitled design - 2026-07-16T145817.932

ইরানি সশস্ত্র বাহিনীর যুদ্ধ অভিযান ইউনিট খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন যে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। হরমুজ প্রণালীর সার্বিক পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তাসনিম নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জুলফিকারি বলেন, যুক্তরাষ্ট্র তার আক্রমণের মাধ্যমে ক্রমাগত ইরানকে নিরাপত্তাহীন করে তুলছে। কোনো অবস্থাতেই ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না। এটি ইরানের ‘অপরিবর্তনীয় রেড লাইন’। জুলফিকারি হুমকি দেন যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তবে এই অঞ্চলের সমস্ত অবকাঠামোকে এমনভাবে লক্ষ্যবস্তু করা হবে যাতে এর কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে।

Description of image