২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Untitled design (67)

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হলো।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এর আগে, গতকাল, সোমবার, স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, ১১৩ জন নতুন হাম রোগী শনাক্ত হন এবং মোট ৮৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেয়।

Description of image