আজ খামেনিকে দাফন করা হবে

Untitled design - 2026-07-09T115541.776

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ, বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাকে উত্তর-পূর্ব ইরানের তার নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। তার মরদেহ ইতোমধ্যে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর দাফনের জন্য তা ইমাম রেজা মাজার চত্বরে নিয়ে আসা হয়।
তিনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। খামেনি ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। শিয়া মুসলমানদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। শীর্ষ ১২ জন শিয়া নেতার অন্যতম ইমাম রেজার মাজার মাজহাদে অবস্থিত। ধারণা করা হচ্ছে, খামেনিকে একজন ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে ইরানের এই সবচেয়ে পবিত্র উপাসনালয়ে দাফন করা হবে।
তবে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমাম রেজা মাজারে খামেনিকে দাফন করা হবে। এর আগে, ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

Description of image